খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি  :   আজ ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাৎ হোসেন দিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অভিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস, থানার ওসি(তদন্ত) কবির আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর যথাক্রমে সাহেলা সুলতানা ও রাধেশ্যাম ঘোষ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সিনিয়র শিক্ষক যথাক্রমে জুলকার নাইন পলাশ, মুন্সী এনামুল কবির, মোঃ জামিরুল ইসলাম, কানিজ আক্তার, মোঃ তৌহিদল ইসলাম, দিপালী বৈরাগী, নারগিস সুলাভানা, বিপুল কুমার বিশ্বাস, প্রবীর কুমার দাস, জালিম উদ্দিন ও নাজমুল হুদা। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার আখি শেখ ও অন্যান্য অতিথিবৃন্দ জিপিএ-০৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আখি শেখ বলেন, জাতি আজ মেধাবীদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আলোকিত জীবন গড়তে হবে, আলোকিত মানুষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে উন্নত ভবিষ্যত গড়ে তোলার জন্য নির্দেশনা প্রদান করেন।

September 10, 2025
তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT