খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শায়েখে চরমোনাই খুলনায় আসছেন শুক্রবার

শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা :  শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম একদিনের সাংগঠনিক সফরে খুলনায় আসছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর মিডিয়া সেলের আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন জানান, চরমোনাই পীর শুক্রবার যশোর থেকে সড়ক পথে খুলনায় আসবেন, এদিন তিনি বাদ জুম্মা অর্থাৎ দুপুর ২ টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন, বিকাল ৪ টায় দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলার উদ্যোগে ওলামা ও সুধী সম্মেলনে এবং রাতে তেরখাদা ইখড়ি কাটেংগা স্কুল প্রাঙ্গনে তেরখাদা মুজাহিদ কমিটি আযোজিত এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিয়াত পেশ করবেন।শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর জলমা ইউনিয়ন কমিটি কর্তৃক আয়োজিত বিশ্বরোড মৃধা কমপ্লেক্সে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, অনুষ্ঠানে শেষে বাগেরহাটের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT