খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ খুলনা-১ অঞ্চলের প্রাথমিক বাছাই সফলভাবে বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (বুধবার) বিকালে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে সকলের সার্বিক-সহযোগিতার আহবান জানান। যার যার দায়িত্ব ইতিবাচকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় জানানো হয়, এপর্যন্ত খুলনা-১ অঞ্চলে এক হাজার সাতশত ৬৪ জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। ১২টি বিষয়ভিত্তিক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ: অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক। নৃত্য বিভাগ: সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য। সংগীত বিভাগ: দেশাত্মবোধক অথবা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও হামদ-নাত। আঞ্চলিক ক্ষেত্রে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাৎক্ষনিক উপস্থিত প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ রাখা হবে। অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক মেডিকেল বুথ থাকবে। খুলনা-১ অঞ্চলের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর-২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

September 11, 2025
বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT