খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণ-সমাবেশ কাল, শায়েখে চরমোনাই প্রধান অতিথি

শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা :  আগামীকাল শুক্রবার বাদ জুম্মা (১২ সেপ্টেম্বর) অর্থাৎ দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত, নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর উদ্যোগে মৌলিক রাষ্ট্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও জুলাই সনদ আইনি ভিত্তি, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।আগামীকাল এর গণ-সমাবেশে খুলনার সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

September 11, 2025
খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণ-সমাবেশ কাল, শায়েখে চরমোনাই প্রধান অতিথি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT