খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আলোচিত বক্তা তাহেরীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক  : আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।মামলাটি গত ৮ সেপ্টেম্বর (সোমবার) বিজয়নগর থানায় রেকর্ড করা হয়। এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।এ ঘটনায় বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

September 11, 2025
আলোচিত বক্তা তাহেরীর নামে মামলা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT