খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

Pope’s Feast উদযাপন অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক   :   ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার একটি অভিজাত হোটেলে Pope’s Feast উদযাপন উপলক্ষে ভ্যাটিকান রাষ্ট্রদূত (Apostolic Nuncio) মহামান্য আর্চবিশপ কেভিন র‌্যান্ডাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশে প্রেরিত একটি অভিনন্দন বার্তা ভ্যাটিকানের রাষ্ট্রদূত (Apostolic Nuncio) মহামান্য আর্চবিশপ কেভিন র‌্যান্ডালের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অভিনন্দন বার্তায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবতার কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল কূটনৈতিক মহলের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।অনুষ্ঠানে আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

September 12, 2025
Pope’s Feast উদযাপন অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT