খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নেপালের নয়া সরকারপ্রধান সুশীলা কার্কি, নিলেন শপথ

নিজস্ব প্রতিবেদক  : নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার কোনও নারী সরকারপ্রধান পেলো হিমলয় অঞ্চলের দেশটি। খবর এনডিটিভির।এর আগে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সাথে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বৈঠকে জেন-জিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় (স্থানীয় সময়) তার শপথ নেয়ার কথা রয়েছে।’জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির পদত্যাগে সুশীলা কার্কির প্রধানমন্ত্রীর পদে অসীন হলেন। ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট আকারের একটি মন্ত্রিসভা।সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুশীলা কার্কি।

September 12, 2025
নেপালের নয়া সরকারপ্রধান সুশীলা কার্কি, নিলেন শপথ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT