খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শিক্ষক থেকে সফল রাজনীতিবিদ: মোল্লা সাইফুর রহমান মিন্টু সভাপতি হতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মোল্লা ইকবাল হুসাইন দিঘলিয়া উপজেলা প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা বিএনপির আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক ও দীর্ঘদিনের নেতৃত্বদানকারী নেতা মোল্লা সাইফুর রহমান মিন্টুর।১৯৬৬ সালে দিঘলিয়ার দেয়াড়া গ্রামে জন্মগ্রহণকারী মিন্টু ১৯৮৪ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ছাত্রজীবন শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও রাজনীতিতে সক্রিয় হয়ে ধীরে ধীরে বিএনপির জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। তিনি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, আয়তুন্নেছা বালিকা বিদ্যালয় ও এম এ মজিদ কলেজে শিক্ষকতা করেছেন।দলীয় দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে তিনি বিএনপির নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে দিঘলিয়া উপজেলার চার ইউনিয়নে ৩৬টি ওয়ার্ড ও চারটি ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন মিন্টু সাহেব। তিনি নির্ভীক জিয়ার সৈনিক।”অন্যদিকে আবুল হাই জানান, “তার জনপ্রিয়তা এতটাই যে, সভাপতি পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।”আগামী ২২ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিন্টু নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

September 14, 2025
দিঘলিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শিক্ষক থেকে সফল রাজনীতিবিদ: মোল্লা সাইফুর রহমান মিন্টু সভাপতি হতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT