খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যাবজ্জীবন সাজার মেয়াদ কমানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক  :যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘কারাগারে অনেক সমস্যা আছে। সেখানে সংস্কার দরকার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। কারাবন্দিদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেক বাজেট স্বল্পতা রয়েছে। বন্দিদের ভেতর বয়স্ক অনেকে রয়েছেন।  তারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। কারাগারে যে লাইফটাইম (যাবজ্জীবন সাজা) ৩০ বছর রয়েছে সেটা কমিয়ে কীভাবে বয়স্কদের ছাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।তিনি বলেন, ‘কত বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনও নির্ধারণ হয়নি। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আসামিদের বয়স দেখতে হবে। ধরুন কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে, তাকে যদি ২০ বছর পরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বের হয়ে আবার অপকর্ম জড়াতে পারে। এ বিষয়গুলো দেখা হবে।’লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ডাকসু ও জাকসু নির্বাচনে দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’

September 14, 2025
যাবজ্জীবন সাজার মেয়াদ কমানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT