খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

রূপসা প্রতিনিধি : খুলনা থেকে বরিশাল পর্যন্ত সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক ও মাহিন্দ্রসহ সকল প্রকার থ্রি-হুইলার এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করা হলে আগামী ৬ অক্টোবর থেকে ৭টি মালিক সমিতির প্রায় ৫০ রুটের সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। খুলনা-বরিশাল পর্যন্ত ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির একযোগে সংবাদ সম্মেলনের অংশ হিসেবে গতকাল ১৪ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১ টায় পূর্ব রূপসা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরি সভাপতি মোঃ মূর্শিদুর রহমান (লিটন), সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, সহ-সভাপতি, মোঃ মিঠু মোল্লা, উপ-সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম (তারেক), কোষাধ্যক্ষ মোঃ রকিব উদ্দিন (রশিদ), দপ্তর সম্পাদক মোঃ তৌহিদ উদ্দিন শেখ, লাইন সম্পাদক মোঃ জান্নাতুন নাঈম, মোঃ সেলিম মুন্সি, মোঃ গহর আলী, মোঃ আশরাফ উজ্জ জামান (শাহিন)।সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দীর্ঘদিন যাবত এতদাঞ্চলের মালিক শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছে। বিশেষ করে সরকার অনুমোদন ব্যতিত বিআরটিসি নামধারী গাড়ীগুলি লাগামহীনভাবে সড়ক সমূহে চলাচল করছে। তাদের সরকার কর্তৃক কোন রকম অনুমোদন নেই। বিআরটিসি গাড়ী নিলাম কিনে কোন রকম মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করে চলাচল করছে। যা সম্পূর্ণ আইন পরিপন্থী। স্থানীয় ডিপো ম্যানেজারগনের সাথে অনৈতিক যোগসাজসে একটি বিশেষ মহল এ ধরনের অপকর্ম করছে।এছাড়া অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন ও ব্যাটারি চালিত ভ্যান ইচ্ছামত চলাচল ও যাত্রী বহন করছে। উল্লেখিত গাড়ীর চালকদের কোন রকম লাইসেন্স বা অভিজ্ঞতা নেই। ইচ্ছা-খুশিমত গাড়ী চালনার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনাসহ সড়কের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। মহামান্য হাইকোর্ট কর্তৃক খুলনা জেলাসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও এসব রুটে সে আইন বাস্তবায়ন হচ্ছেনা।সড়কের শৃঙ্খলা ফেরাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের দাবি সমূহ তুলে ধরে প্রতিকার কামনা করেন। তাদের দাবিসমূহে আগামী ২০ সেপ্টেম্বরের’২৫ মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ০৬ অক্টোবর’২৫ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ৫টি জেলার ৭টি বাস মালিক সমিতি প্রায় ৫০ রুটে তাদের সকল গাড়ী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

September 14, 2025
অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT