খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিনিধি :খুলনা মেট্রোপলিটন এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে ১৬ মার্চ ২০২৬ খ্রি. তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, নগরীতে সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল, অতিরিক্ত গতিতে গাড়ি চালনা, মোটরযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কের উপর অবৈধ হাটবাজার ও স্থাপনা অপসারণ, অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ তিন চাকার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জাকিয়া সুলতানা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

March 17, 2026
মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিতঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT