খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে

ডেক্স:

দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গতকাল বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘প্রতিটি মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি মসজিদের অনুকূলে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার থেকে পরিশোধ করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য মসজিদ কমিটির উদ্যোগে দান-অনুদান গ্রহণপূর্বক পরিশোধ করা হয়ে থাকে।’বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রাথমিক হিসাব মতে, দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার ৪ হাজার ৯০৮টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।’

April 23, 2026
সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT