খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নরসিংদীতে ডিবি পুলিশ প্রতারক চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে নারী-পুরুষ যোগ সাজে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল অপহরণ ও নির্যাতন করার অভিযোগে নরসিংদীতে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের নারী-পুরুষ সহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অদ্য ৬ মে ​২০২৬ ইং বুধবার নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম এর সমন্নয়ে নরসিংদীর জেলা (ডিবি) পুলিশ এর একটি চৌকস টিম নরসিংদীর সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার কৃতরা হলো ১/ শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), পিতাঃ অহিদ মিয়া,সাং জিনারদী,থানাঃ পলাশ। ২/ স্মৃতি আক্তার (২০), পিতাঃ মৃত হিরন মিয়া,সাং-হাজীপুর, নরসিংদী সদর। ৩/ মোঃ কাইয়ুম (২৫), পিতাঃ মৃত আরমান মিয়া, সাং-উত্তর বাগহাটা,নরসিংদী সদর। ৪/ ফয়সাল মিয়া (৩৪), পিতাঃ জসিম মিয়া,সাং খাটেহারা, নরসিংদী সদর । গ্রেফতার কৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। অভিযানকালে আসামি ফয়সাল এর কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসান এর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন। এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারী -পুরুষ যৌথভাবে বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করতো, অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র (উলঙ্গ) করে নারী সদস্যদের সাথে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই এই চক্রের কাজ। টাকা দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হতো।গ্রেফতারকৃতদের মধ্যে স্মৃতি আক্তার এর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে,ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইন,মাদক এবং চুরিসহ নরসিংদী থেকে চট্টগ্রামের পর্যন্ত বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রটি নারী-পুরুষ যৌথভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা হয়েছে, মামলার নং-২১,তাং ০৬ মে, ২০২৬ ইং ।

May 6, 2026
নরসিংদীতে ডিবি পুলিশ প্রতারক চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT