খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতমোঃরনি

আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:

শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ করেছে মাগুরার ডাক্তার সমাজ। মঙ্গলবার ১৯ মে সকালে মাগুরা বিএমএ ও ড্যাব মাগুরা জেলা শাখার আয়োজনে মাগুরা মেডিকেল কলেজের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাক্তার মাসুদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা বিএমএর সভাপতি প্রফেসর ডাক্তার আলীমুজ্জামান সাধরবণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার, ডাক্তার আব্দুল হাই, ইন্টার্নি ডাক্তার নাইমুল। বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্ররা মেডিকেলে পড়ে এবং তারা বিসএএস পাশ করে ডাক্তার হয়ে এসে হাসপাতালে কোন নিরাপত্তা পায়না।এজন্যই শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর হামলা করা হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের ৩ মাস অতিবাহিত হলেও এর মধ্যে ২৯ জন ডাক্তারের উপর হামলা করা হয়েছে। আমরা এই সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং রোগী ও ডাক্তারদের জন্য সুরক্ষা আইন চাই, যেন সবাই এর মাধ্যমে সুরক্ষা পেতে পারে। তা নাহলে দেশের সকল ডাক্তারদের নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

May 19, 2026
শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতমোঃরনি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT