খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিনাাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন-শুভেচ্ছা স্বাগতম ও ঈদ মোবারক

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা’র পুর্ব রাতে বীরগঞ্জ প্রেসক্লাবে ঘরোয়া পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেছে দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু মহোদয়ের সাথে সাংবাদিকদের মতবিনিময়।নিরাপদ, বাসযোগ্য, সন্ত্রাস ও মাদক মুক্ত, মনোরম পরিবেশ, সমৃদ্ধশালী মডেল বীরগঞ্জ-কাহারোল গড়তে নিরলস কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি ও তার সরকার।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ গঠনমূলক সমালোচনা পূর্বক সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জাতির সামনে উপস্থাপন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।সে সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপি উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু (আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী পৌর এনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার (সম্ভাব্য মেয়র প্রার্থী), সাধারণ সম্পাদক, মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, হামরা বীরগঞ্জিয়া’র কর্ণধার ও আফতাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, কৃষক দল সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল (সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী) যুবদল সদস্য সচিব তানভীর চৌধুরী, পুলিশ অফিসার এস আই মোঃ জাহাঙ্গীর বাদশা রনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিপনসহ অনেকে।নৈশ ভোজের আগে প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় সহ অন্যান্য আমন্ত্রিত ও সম্মানিত অতিথি বৃন্দকে বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবেদ আলীর নেতৃত্বে সাংবাদিক মোঃ মাজেদুর রহমান, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নাজমুল ইসলাম মিলন, মোঃ সকিম উদ্দিন আহমেদ, মোঃ আরমান আলি, মোঃ দশরথ রায় বাবুল, রেজা মোঃ তৌফিক, মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ, রনজিৎ সরকার রাজ, কার্তিক ব্যানার্জি, গোকুল রায় ও মোঃ শরিফুল ইসলাম শিপলু ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সকলের সুখ সমৃদ্ধি কামনা কর ঈদের আগাম শুভেচ্ছা জানানো হয়।

May 28, 2026
দিনাাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন-শুভেচ্ছা স্বাগতম ও ঈদ মোবারক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT