খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ডেস্ক :

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়।জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভিযান চলাকালে বুশেহর প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।তবে ভূপাতিত ড্রোনটির ধরন, সেটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কিনা; এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।এদিকে হরমুজ প্রণালির কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি টেলিগ্রামে জানায়, চারটি জাহাজ যথাযথ সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানি সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে।তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।সূত্র : তাস নিউজ ও আল জাজিরা

May 29, 2026
মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT