
শিরোনাম: আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা
শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না। জামানত ও যোগ্যতার কঠিন শর্ত, কাগজপত্রের জটিলতা, সেবার উচ্চ খরচ এবং গ্রাহকের চাহিদার সাথে সেবার অমিলের কারণে অনেক মানুষ এখনও ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) পরিচালিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে বলা হয়েছে, শুধু অ্যাকাউন্ট খোলা যথেষ্ট নয়; ব্যাংকিং সেবা গ্রাহক-বান্ধব এবং সহজলভ্য হতে হবে। জিএবিভি আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে’র অংশ হিসেবে এই জরিপটি পরিচালিত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, জামানতের কঠিন শর্ত এবং কাগজপত্রের জটিলতা সাধারণ মানুষের ব্যাংকিং ব্যবস্থায় জড়িত থাকার পথে বাধা দিচ্ছে। এছাড়াও সেবার উচ্চ খরচ এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা না থাকাও একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
