খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইমরান খানকে দ্রুত মুক্তির আহ্বান জাতিসংঘের 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি কারাগারে ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

সিএনএন-এর সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া, তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি মনে করেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির পথ খুলতে পারে। সাক্ষাৎকারটি গত ১৯ নভেম্বর প্রকাশিত হয়।

আদিয়ালা কারাগারে থাকা ৭৪ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা, চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। ভলকার তুর্কও এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে ইমরান খানের ছেলে কাসিম খান বাবার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছিলেন। একইসঙ্গে তিনি পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়ন, অপহরণ ও সহিংসতার অভিযোগ তোলেন।

ইমরান খানের কারাবাসের পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। গত আগস্টে সংস্থাটি জানায়, দীর্ঘদিন ধরে ইমরান খানকে একাকী কারাবাসে রাখা হয়েছে; তাঁর চিকিৎসাসেবা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও সীমিত করা হয়েছে। সংস্থাটির দাবি, তাঁর দৃষ্টিশক্তিতে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।

অ্যামনেস্টির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন না। সংস্থাটি পাকিস্তান কর্তৃপক্ষকে তাঁদের পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে ইমরান খান একটি খোলা চিঠি লেখেন। চিঠিতে তিনি নিজের ও স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান। চিঠিতে ইমরান দাবি করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাঁকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা একাকী কারাবাসে রাখা হচ্ছে। তিনি আরও দাবি করেন, পরিবারের সদস্য, আইনজীবী ও ছেলেদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে।

চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আইনজীবীর মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারানোর কথাও উল্লেখ করা হয়।

ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির বাধ্যবাধকতার অংশ।

এদিকে লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তির দাবিও জানিয়েছে সংস্থাটি। এর আগে ইমরান খানের বোনদের কয়েকজনকে আটক করার ঘটনাও আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে।

November 21, 2026
ইমরান খানকে দ্রুত মুক্তির আহ্বান জাতিসংঘের 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT