খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপুর ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন:

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড ভরতের কান্দি দ্রারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর উদ্যোগে ,অদ্য ২ জুন ২০২৬ ইং মঙ্গলবার বিবাহিত বনাম অবিবাহিত ফাইনাল ফুটবল খেলাটি ভরতের কান্দি হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অবিবাহিত টিমের অধিনায়ক হিসেবে খেলায় অংশ গ্রহণ করেন সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রতিষ্ঠাতা উপদেষ্টা ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ । বিবাহিত খেলোয়ারদের অধিনায়ক হিসেবে খেলায় অংশ গ্রহণ করেন মোঃ সিফাত হোসেন সাগর প্রধান সভাপতি,ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ। এ ফাইনাল ফুটবল খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ মাসুদ প্রধান , আরিফুল ইসলাম তুহিন প্রধান ও রফিকুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রমজান প্রধান বিশিষ্ট সমাজসেবক ও সদস্য ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সোহরাব প্রধান ও সানিম মোল্লা । উক্ত খেলায় অবিবাহিত টিম ৫টি গোল করে জয়লাভ করে ৩০ হাজার টাকা প্রথম পুরস্কার হিসাবে নগদ গ্রহণ করেন এবং বিবাহিত খেলার টিম ২ টি গোল্ড করে পরাজিত হয়ে ১০ হাজার টাকা নগদ গ্রহণ করেন।অবিবাহিত খেলার টিম দিয়েছেন পাঁচ গোল এবং বিবাহিত খেলার টিম দিয়েছেন দুই গোল। খেলা শেষে সকলে সম্মিলিতভাবে রায়পুরা উপজেলা,মনিপুরা নদীতে গোসলের মাধ্যমে ঈদুল আযহার ২০২৬ ইং মঙ্গলবার এর আনন্দ আজকের মত সমাপ্ত করেন। ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ সংগঠনটি ২০১৫ ইং সালের প্রতিষ্ঠা হবার পর থেকে অদ্যাবধি পর্যন্ত ভরতের কান্দি গ্রামের দরিদ্র,অসহায়,নিরীহ মানুষের অসুস্থতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। নরসিংদী জেলায় একটি মাত্র সংগঠন ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ। এ সংগঠনটির প্রদান কাজ হলো গরিব ,দুঃখী অসহায় অসুস্থ মানুষের সাধ্যমত চিকিৎসার ব্যবস্থা করা এবং ভরতের কান্দি,শেরপুর যৌথ কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন,কাফন, দোয়া ও মিলাদ এর ব্যবস্থা সংগঠনের পক্ষ থেকে করা। ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর নিজস্ব অফিস ভরতের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সংলগ্ন বরাবর পিছনে। এই সংগঠনের মূল সদস্য সংখ্যা প্রায় ৫০ জন। সংগঠনটি রাজনৈতিক মুক্ত ,ধার্মিক সেবা মূলক সংগঠন। এই সংগঠনে অদ্যাবধি সরকারি কোন অনুদান পায়নি,সদস্যদের দানকৃত টাকা নিখুঁত ভাবে ধার্মিক ও সেবামূলক কাজে ব্যবহার করা হয়। যে কোন ধার্মিক ও সম্মানিত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সংগঠনের ফান্ডে অনুদান প্রদান করিলে তার সম্মানজনক ভাবে গ্রহণ করেন। যোগাযোগের মাধ্যম সভাপতি মোবাইল নং 01917922058/সাধারণ সম্পাদক মোবাইল নং 01772671514 এছাড়াও সরাসরি অফিসে সরাসরি যোগাযোগ করিতে‌ পারেন।সেবাই আমাদের ধর্ম পেশা আমাদের কর্ম।

June 3, 2026
নরসিংদীর শিবপুর ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর ফুটবল খেলা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT