খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ ইন চেষ্টা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

সাপাহার সীমান্তে গভীর রাতে ১৭জন নারী পুরুষ ও শিশুকে পুশ ইন চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭নং মেইন পিলার এলাকার চকচকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়া হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।ঘটনার বিবরনে জানা গেছে ওই দিন গভীর রাতে ভারতীয় বিএসএফ জোয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন নারী পুরুষ ও শিশু কে আটক করে সাপাহার সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধানক্ষেতের মধ্য দিয় প্রায় ৭কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহোনী এলাকায় এসে অবস্থান নেয়। ভোর বেলা এলাকার লোকজন তাদের দেখে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশে সীমান্তের ২৩৭পিলার এলাকা জিরো লাইনে তাদের নিয়ে যায়। ইতো মধ্যেই ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা প্রদান করে। বর্তমানে ঘটনা স্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছে। সীমান্তের জিরো ল্যান্ডে পুশইনের শীকার শিশুসহ ১০জন নারী ও ৭জন পুরুষ অপেক্ষায় রয়েছে। নওগাঁ ১৬ ব্যাটালিয়ান সিও লে: ক: আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন শেষ পর্যন্ত তাদের কি করা হবে এমন প্রশ্ন সিও মহোদয়কে করলে সাংবাদিকে কোন প্রশ্নের উত্তর দেননি ।

June 5, 2026
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ ইন চেষ্টা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT