খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি

মাদক নিমূল ও প্রতিরোধে নাগরিকদের নিয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সামনে তাহিয়া একাডেমির আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যেক্তা সাংবাদিক শফিউল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি সাহাব উদ্দিন শাবুল,বিএনপি নেতা আব্দুল মতিন,এনামুর রহমান মলয় মৈত্র,প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী খালেদ মিয়া চৌধুরী আহমদ আলী কীর্তন চন্দ্র দাশ গৌরাঙ্গ বর্মন আব্দুস সামাদ নুর জামান একরমুল হক মনির হোসেন আবু কালাম খলু তালুকদার প্রমূখ।বক্তারা বলেন, মরণ নাশক মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে,একই সাথে ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও মাদক ব্যবসায়ীরা আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে সমাজে মাদকের ভয়াবহতা ছড়িয়ে দিচ্ছে। ঐ সমস্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।তারা আরো বলেন,দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী জামালঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত তাজলাল ও বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া ওপেন ইয়াবা বিক্রি করছে, এছাড়াও মাদক বিক্রির সাথে জড়িত লাল মিয়ার ছেলে ময়না মিয়া, মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়া সহ অনেকই।এলাকাবাসীর পক্ষে জেলা পুলিশ সুপার ও বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। একেই সাথে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ করা দাবী জানানো হয়।

June 13, 2026
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT