খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইউসিসিসিপি- ড্রট প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর সহযোগীতায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। ১৬ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উদ্বোধন উপলক্ষে ভেড়ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ত ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সহকারি কমিশমার (ভূমি) সাজ্জাদ পারভেজ।  প্রকল্পের বিভিন্ন কল্যানমূখি দিক তুলে ধরেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম, কেন্দ্রিয় কার্যালয়ের উপ- পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম।সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন। ভেড়ম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং বীরগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৮০১ জন শিক্ষার্থীর প্রত্যেককে নিম,অর্জুন জলপাই, আমড়া ও ছফেদা এই ৫ প্রজাতির মোট ৪ হাজার ৫ টি ফলদ ও ওষুধি চারা প্রদান করা হয়।

June 16, 2026
ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT