খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।একই কমিটিতে মোহাম্মদ আব্দুল আজিজ সহ-সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে।স্থানীয়ভাবে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কামাল হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন,শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।গঠিত পরিচালনা পরিষদ সদস্যরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার পরি বেশ আরও উন্নত করতে ভূমিকা রাখবেন বলে জানা গেছে।এদিকে নতুন কমিটি গঠিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি লাভ করবে।

June 24, 2026
মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT