খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে নজরুল জয়ন্তী উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গানে গানে ও আলোচনায় বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যেগে জেলা মহিলা কলেজস্হ শিশু একাডেমি মিলনায়তন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি ও অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, এপিপি জয়শ্র দে বাবলী, সাংবাদিক শামস শামীম প্রমুখআলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কোনও গোষ্টী বা সম্প্রদায়ের নয়। কোনও বিভক্তি রেখায় তাদের ফেলা যাবেনা। তারা বাঙালির সার্বজনীন ব্যক্তিত্ব। তাদেরকে হৃদয়ে মর্মে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। কোনও ক্ষুদ্রতা দিয়ে তাদের বিচার না করে তাদের অমর সৃষ্টি সাহিত্য দিয়েই মূল্যায়ণ করতে হবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পৃথিবীতে তারা প্রাসঙ্গিক ও সময়োপযোগী হয়ে থাকবেন। তিনি আরো বলেন,নতুন প্রজনাকে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন দর্শস, মানবতাবোধ ও দেশপ্রেমকে ধারণ এগিয়ে যাওয়ার পরামর্শ দেনআলোচনাসভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন।

June 25, 2026
সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT