খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ 

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে। ২৭ জুন শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক ও “আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী” মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরী প্রমুখ।এ সময় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানায়, ২০০৭ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে বর্তমানে প্রায় সাড়ে ৪শত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তাদের পরিচর্যা করে। বিদ্যালয়টি ও শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তিনি স্থানীয় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

June 28, 2026
দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT