খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

টানা দুদিন ধরে বৃষ্টিপাতে ঈদগাঁওয়ের নিমাঞ্চল প্লাবিত, বিপাকে লোকজন

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে টানা দুদিনে বৃষ্টিপাতে নিমাঞ্চল প্লাবিত হয়ে শিক্ষা্থীসহ নারী পুরুষরা চরমভাবে বিপাকে পড়েন। রবিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জবুতবু হয়ে পড়ে নিমাঞ্চল এলাকার মানুষজন।সোমবার ( ৬ এপ্লিল) সকালে মাইজ পাড়া গ্রাম পরিদর্শনে দেখা যায়,ভরাখালের পাশ্ববর্তী স্থানে ঘরবাড়ীর উঠানসহ আশপাশ প্লাবিত হয়ে পড়ে।একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে খাল দিয়ে পানি চলাচল না থাকায় এহেন অবস্থা সৃষ্টি। এলাকার গ্রাম্য সড়কও যাতায়াত রাস্তায় পানিতে সয়লাব।চলাচলের নেই কোন সুষ্ঠু পরিবেশ। দীর্ঘকালেও এসব দেখার যেন কেউ নেই। জানা যায়, টানা বৃষ্টির ফলে এলাকার চারপাশে পানিতে ভরপুর। শিক্ষাথীরাও প্রতিষ্ঠানে যেতে অনিহা প্রকাশ করছেন। খালে জমে থাকা ময়লা আবজনার দূগন্ধে বিষিয়ে উঠে গ্রামের পরিবেশ বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে পড়ে বাড়ীঘরে উঠান। ফলে বের হতে পারছেনা লোকজনরা। অনেকে চুলায় আগুন জ্বালাতে পারেনি। রাইস কুকারে রান্না করতেও দেখা যায়। আবার বহু পরিবারে গ্যাসের চুলা থাকলেও গ্যাস না থাকায় বিপাকে পড়েন তারা। অবিরাম বৃষ্টিতে বাহির হওয়ার মত নেই কোন সুযোগ। দৈনিক আয়ের উপর নির্ভর শীল লোকজন অনেকটা বেকায়ত্ব অবস্থায়।বৃষ্টি বাদলের দিনে তেমন কাজ কর্ম নেই। তথ্য মতে, দীর্ঘবছর ধরে ঈদগাঁও মাইজ পাড়ার ভরাটখালটি খনন না হওয়ায় খাল পাড়ের লোক জনদের বর্ষা মৌসুমে মরন দশায় ভোগতে হয়। কেননা,খালের পানি চলাচল না থাকায় কোথাও যেতে না পারায় উঠানসহ আশেপাশেই প্লাবিত হয়ে জনদূভোগের কবলে পড়তে হয় বর্ষাকালে।স্থানীয়রা হতাশ কন্ঠে জানান, এমন দূভোগ আর কতকাল। প্রতিবছর বর্ষাকাল এলে চরম আতঙ্ক থাকতে হয়। এতো কষ্ট মেনে নেওয়া যায়না।গৃহবধূ জানান, একদিকে জমে থাকা খালের পানি, অন্যদিকে বৃষ্টির পানি। দুই সমস্যা নিয়ে দীর্ঘকাল। রান্নার কাজকর্ম নিয়েও ভোগান্তিতে পড়তে হয়। খাল খনন পূর্বক পানি চলাচলের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি স্থায়ী সমাধানের জোর দাবী জানিয়েছেন তারা। সচেতন মহল জানান,দীর্ঘবছর ধরে ভরাখালটি খনন না করার করুন পরিনতি ভোগতে হচ্ছে স্থানীয় লোকজনকে। যদি খালটি খনন করা হতো, পানি সুষ্ঠুভাবে চলাচল করতে পারলে খালপাড়ের লোকজনদেরকে এত ভোগান্তিতে পড়তে হতনা। খালটি খনন করে দূভোগ থেকেই রক্ষা করার দাবী।

July 6, 2026
টানা দুদিন ধরে বৃষ্টিপাতে ঈদগাঁওয়ের নিমাঞ্চল প্লাবিত, বিপাকে লোকজন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT