খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা এখন পবিত্র শহর কোমে চলছে। এদিকে হামাস ঘোষণা দিয়েছে, তারা আর গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্বে থাকবে না। এর ফলে বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাট কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে।আলজাজিরার খবরে বলা হয়েছে, তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে শেষ শ্রদ্ধা ও শোকযাত্রা শেষে সোমবার খামেনির মরদেহ কোমে পৌঁছায়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে।অন্যদিকে হামাস জানিয়েছে, গাজার শাসনব্যবস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞনির্ভর বেসামরিক প্রশাসন গঠনের পথ উন্মুক্ত হলো।এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল গাজা ও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ হামলায় গাজায় অন্তত ছয় ফিলিস্তিনি এবং লেবাননে চারজন নিহত হয়েছেন।এছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক একটি সংস্থা গাজার চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলের আটককে ‘স্বেচ্ছাচারী’ বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি তার অবিলম্বে মুক্তি দাবি করেছে এবং তার জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT