খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বৃত্তি পরীক্ষায় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈদগাঁও উপজেলাজুড়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্যে অর্জন করেন বিদ্যালয়টি। বৃত্তিতে ৯ জন ট্যালেন্টপুল,১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। যার ফলে- উপজেলা শতভাগ বৃত্তিতে গৌরব অর্জন করেন।এমন অর্জনের খবর প্রকাশের পরপর শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে মহা খুশির আমেজে মুখরিত হয়ে উঠেছে।সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যালয়টির সাফল্য নিয়ে ব্যাপক প্রশংসা,অভিনন্দনের জোয়ার বইতে দেখা যায়।১৩ জুলাই (সোমবার) বিকেলে বিদ্যালয়ে বৃত্তি লাভ করা সকল শিক্ষার্থীদের একত্রিত করেই স্কুলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক,অভিভাবক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে ফটোশেসনে মিলিত হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা এবং সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাপনার কারনে এই অনন্য সাফল্য ধরে রাখা সম্ভব হয়। এ অর্জন ভবিষ্যতে স্কুলের লেখাপড়ার মান আরও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে শক্তি,সাহস যোগাবে, এমনি আশাবাদ ব্যক্ত করেন।বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলম জানান, বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পেছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এটি ধরে রাখা সম্ভব হয়েছে।যারা বৃত্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রেখেছেন সকলকে ধন্যবাদ জানান।

July 13, 2026
বৃত্তি পরীক্ষায় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT