খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর পৌরসভা ও পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় পরিদর্শন করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।সোমবার (১৩ জুলাই-২৬) সকালে তিনি পাঁজিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরনগর মোল্লাপাড়া পাথরঘাটা এলাকাসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার ও সমাজের বিত্তবান সবাইকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে এলাকায় পানি জমে থাকলেও দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত মৎস্যঘেরের বেড়িবাঁধ এবং খাল-নালায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছরই এ ধরনের জলাবদ্ধতা দেখা দেয়। তারা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।তিনি কেশবপুরের বালিয়াডাঙ্গা, পাথরঘাটা এলাকায় হরিহর নদ খননের কারনে ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর সোমবার সকালে পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন আমির মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

July 14, 2026
কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT