খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইসলামাবাদে হাতির আক্রমণে আহত পরিবারের পাশে ঈআশিনি-২০২০ ফ্রেন্ডস সোসাইটি

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ইসলামাবাদের পশ্চিম গজালিয়ায় বন্যহাতির আক্রমণে দিশেহারা মা-সহ শিশু। অন্ধকার নেমে এসেছিল তাদের জীবনে। ঠিক সে মুহূর্তে অসহায় পরিবারের পাশে আশার আলো হয়ে দাঁড়ালো ঈআশিনি-২০২০ ফ্রেন্ডস সোসাইটি। মঙ্গলবার বিকেলে অসহায় পরিবারের হাতে তুলে দিল চিকিৎসা সহায়তা সরুপ নগদ অর্থ। তাদের এ মানবিকতায় আহত পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। “মানুষ মানুষের জন্য” সেই চিরচেনা প্রবাদ বাক্যটি সত্য রূপে প্রমাণ করল ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ২০২০ ফ্রেন্ডস সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে উপস্থিত ছিলেন, মো: নুর খান, মিসবাহ উদ্দিন,জাহেদ হোসেন,রবিউল ও ইউসুফ বিল্লু। তারা জানান, বন্ধু মহলের সংগঠনটি সবসময় অসহায় দিনমজুর মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।সংগঠনের সদস্য জাহেদ জানান, এই অসহায় পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সরুপ নগদ ৫ হাজার টাকা দিতে আনন্দিত হয়েছি।উল্লেখ্য, কিছুদিন পূর্বেও ঈদগাঁওয়ে কালিরছড়া এলাকার মেধাবী ছাত্রী আর্থিক সমস্যার পড়ে একটি স্বপ্ন হার মানতে বসেছিল। পিতৃহীন এই পরিবার অনেক চেষ্টা করেও মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছিল না। বই-খাতা-কলমসহ প্রতিষ্ঠানের ইউনিফর্মে টাকা জোগাড় করতে গিয়ে দুশ্চিন্তার শেষ ছিলনা সেই পরিবারেওঠিক এমন সময়ে সংগঠনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার জন্য সহায়তা দিয়ে পাশে রয়েছিল।সংগঠনের সদস্যরা বলেন, টাকার অভাবে যেন  ঝরে না যায় একটি মেধা। তাদের সফলতাই হবে আমাদের জয়। টাকার অভাবে নয়, ভালোবাসা আর মানবতার জয়ে আবার ক্লাসে ফিরবে সেই মেধাবী মুখ।

July 22, 2026
ইসলামাবাদে হাতির আক্রমণে আহত পরিবারের পাশে ঈআশিনি-২০২০ ফ্রেন্ডস সোসাইটি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT