খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরের কৃতি সন্তান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম লিভারে টিউমার ক্যান্সারের চিকিৎসার জন্য গত দুইসপ্তাহ যাবত ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি অত্যন্ত কঠিন সময় পার করছেন। সকলে তাঁর সুস্থতার জন্য দোয়া/আশীর্বাদ করার আহবান জানিয়েছেন।একজন মেধাবী, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, অভিজ্ঞ, পরিশ্রমী, সদালাপী ও দেশপ্রেমিক, হাস্যজ্জল, পরোপকারী, সর্বজন শ্রদ্ধেয় মানুষটি যাঁর উপকারের কথা বলে শেষ করা যায় না, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর দ্রুত সুস্থতা জানিয়েছেন, কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।সুদূর ফ্রান্স থেকে ফিরোজমাসুদ সাহেব জানিয়েছেন, “খবরটি ফেইসবুকের মাধ্যমে জানতে পেরে হতভম্ব, স্তম্ভিত ও হতবিহবল হয়ে পড়লাম এবং কায়মনোবাক্যে মহান আল্লাহর নিকট দোয়া করছি খবরটি যেনো মিথ্যে হয়।মহান রাব্বুল আলামীন । রাহমানুর রহিম। পরোয়ার দেগার আপনার প্রতি সদয় হোন ! দয়া করুন ! আমার দোয়া ও কেশবপুর সহ সারা বাংলাদেশে অগনিত মানুষের দোয়া নিশ্চয়ই একমাত্র নিয়ন্ত্রক মহান রব শুনবেন ! আপনি সেরে উঠুন ভাই! মনের জোর হারালে চলবে না! ভাবি ও মামণিদের কথা চিন্তা করে অনেক শক্ত থাকতে হবে ! অনেক কথা আপনার সঙ্গে। আপনাকে দেখার অনেক ইচ্ছে! আমার সঙ্গে দেখা না হলে আমি কিন্তু কোথাও আপনাকে যেতে দিচ্ছি না !! আর কেশবপুরবাসী সকল মানুষের নিকট অনুরোধ করবো আপনার জন্য যেনো সবাই অন্তত থেকে আল্লাহর নিকট দু’হাত তুলে দোয়া করেন।এদিকে কেশবপুরবাসী তাঁর সুস্থতার জন্য দোয়া/আশির্বাদ অব্যাহত রেখেছেন।

August 2, 2026
উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT