খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পরিবেশ রক্ষায় ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

বর্তমান সরকার কতৃক সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামাবাদেও বিতরণ করা হলো বিভিন্ন গাছের চারা। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষে ইসলামাবাদের জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে।শিক্ষার্থীদের মাঝে ৪ আগষ্ট (মঙ্গলবার) সকালে গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির  সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,সহ সভাপতি ছানা উল্লাহ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানী, সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল হাকিম এবং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নোমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।ফলজ,বনজ,ঔষুধি গাছের চারা বিতরন শেষে সমবেত কন্ঠে শিক্ষার্থীসহ দলীয় নেতাকর্মীরাও জাতীয় সংগীত পরিবেশন করেন।পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন মহতী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আজ বিশ্বজুড়ে পরিবেশ বিপন্ন।  এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিতরণকারীরা শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাড়ির আঙিনায়,মাদ্রাসার আশপাশ,খালি জায়গায় এ সব চারা রোপণ করার পাশাপাশি নিয়মিত পরি চর্যা করার পরামর্শ দেয়া হয়। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করেন।

August 4, 2026
পরিবেশ রক্ষায় ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT