খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদে নব প্রতিষ্ঠিত আন নূর মডেল হেফজখানাও এতিমখানার এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতিম ও অসহায় দেরকে সম্পূর্ণ ফ্রীতে পাঠদানের ঘোষণাও দেন।৭ আগষ্ট (বাদে জুমা) ইউনিয়নের পালাকাটা ঘুমগাছতলা ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের পাশ ঘেষে অবস্থিত মডেল হেফজখানা প্রাঙ্গনে হাফেজ আবদুল মাজেদের সভাপতিত্বে পরামর্শ সভায় উপস্থিতি থেকে মতামত ব্যক্ত করেছেন হেফজখানা শুভাকাঙ্ক্ষী চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার চতইন্যাগলি আবদু রাজ্জাক তাহফিজুল কোর আন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ  মাওলানা হাবিব উল্লাহ, চকরিয়া রামপুর মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আবু বকর ও ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ন সম্পাদক এম আবু হেনা সাগরসহ হেফজখানার ছাত্ররা।এলাকার সন্তানদেরকে কুরআনের আলোয় আলোকিত করতে উক্ত হেফজখানায় ভর্তি করার আহবান জানানো হয়। অভিজ্ঞ ও দক্ষ হাফেজ শিক্ষকদের তত্ত্বাবধানে উন্নত পরিবেশে হিফজ,নাজেরাসহ ইসলামি শিক্ষার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের বদ্ধপরিকর। একজন আদর্শ,নৈতিক ও কুরআনের হাফেজ প্রজন্ম গড়ে তোলার লক্ষে হেফজখানাটি হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছেন।এছাড়াও হেফজখানা ও এতিমখানার প্রচারনার লক্ষে ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে হেফজ খানার কল্যানে এলাকাবাসীকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। সমাপনী বক্তব্য হেফজখানা পরিচালক হাফেজ মাওলানা আবদুল মাজেদ এলাকার অসহায় ও এতিম শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠদান করার ঘোষনা দেন। সচ্ছল পরিবারের ছাত্রদের কাছ থেকে নামমাত্র ফি নেওয়া হয় বলেও জানালেন।

August 7, 2026
জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT