খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মুজগুন্নীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি:

খুলনার মুজগুন্নীর ঐতিহ্যবাহী সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (০৮ আগস্ট) ক্লাবের কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে আলহাজ্ব কাজী আবুল কালাম সামসুদ্দিনকে আহ্বায়ক, কাজী আজগর আলী তারা-কে যুগ্ম আহ্বায়ক এবং আলহাজ্ব শেখ রাশিদুল ইসলাম রাশেদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সরদার আসাদুজ্জামান আসলাম, শেখ ফজলে বারী লিপন, সরদার হাদিউজ্জামান মুক্ত, সরদার হাফিজুর রহমান, বাবু মল্লিক এবং মোস্তাফিজুর রহমান মিল্টন।অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন জনাব সরদার আবু সাঈদ।কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী আবুল কালাম সামসুদ্দিন জানান, আগামী ৩ (তিন) মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্য সংগ্রহ সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ক্লাবের সামাজিক ও ক্রীড়া কার্যক্রমকে আরো গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

August 8, 2026
মুজগুন্নীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT