খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃ সাইদ হোসেন , রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ার হতাশায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তাঁর ফলাফল আশানুরূপ হয়নি। এতে তিনি প্রচণ্ড মানসিক হতাশায় ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান তিনি। দীর্ঘক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা কক্ষে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঘটনায় শোক প্রকাশ করে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, “কারিনা পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন। কী কারণে তাঁর ফলাফল আশানুরূপ হয়নি তা বলা কঠিন। তবে ফলাফল খারাপ হওয়া মানেই জীবনের শেষ নয়; প্রয়োজনে পরবর্তীতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করা অত্যন্ত জরুরি।”বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পরীক্ষার ফলাফলজনিত হতাশার কারণে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেকোনো প্রতিকূল ফলাফলে শিক্ষার্থীরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, সে জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় ও শিক্ষাবিদেরা।

August 11, 2026
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT