খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জনগণের দাবী শুনলেন এমপি কাজল : ঈদগড়কে প্রস্তাবিত বাঁকখালী উপজেলায় না রাখার ঘোষণা 

[ccfic]
[cox_photocard_button]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ঈদগড় ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের দাবি ও জনমতের প্রতি সম্মান জানিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন।নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমপি লুৎফুর রহমান কাজল জানান,“ঈদগড়ের জনগণের অভিপ্রায় অনুযায়ী ঈদগড় ইউনিয়ন কে প্রস্তাবিত বাঁকখালী উপজেলায় অন্তর্ভুক্ত করা হবেনা।”সাংসদের এমন ঘোষণার পরপরেই ঈদগড়ের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা। অনেকেই এমপি কাজলের ঘোষণাকে জনমতের প্রতি সম্মান এবং সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।স্থানীয় সচেতন মহল জানান, ঈদগড়বাসীর মতামতকে গুরুত্ব দিয়ে দেওয়া এই ঘোষণা স্থানীয় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। তাদের ভাষ্য, প্রশাসনিক সীমানা নির্ধারণের মত গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় মানুষের যাতায়াত, যোগাযোগ,শিক্ষা,চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন।তারা আশা করছেন, ঈদগড় ইউনিয়নকে ঘিরে চলমান আলোচনা ও প্রশাসনিক প্রক্রিয়ায় স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে ও এলাকার দীর্ঘদিনের যোগা যোগ, নাগরিক সুবিধা-সংক্রান্ত সমস্যা গুলোরও স্থায়ী সমাধান হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT