খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনাবিশ্ববিদ্যালয়ের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গনে ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এরপর শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় যুগে যুগে বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিবর্গ আবির্ভূত হয়েছেন; যাঁরা মানবকল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে গেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সবাই নিজ নিজ ধর্ম স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতির ওপর ভিত্তি করে খুলনা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব উপলক্ষ্যে গৃহীত অনুষ্ঠানসমূহ পালনে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।এসময় উপ-উপাচার্য বলেন, মানব কল্যাণে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষির আগমন ঘটেছে। তেমনিভাবে সমাজের অন্যায়, অবিচার নির্মূলের লক্ষ্যেই শ্রীকৃষ্ণের আর্বিভাব। প্রতিবারের ন্যায় এবারও খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আয়োজিত হচ্ছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় আরও বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী পর্ণব। মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তমকুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT