খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

[ccfic]
[cox_photocard_button]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর-২৬) সকালে কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। সকালে ১১টায় স্মরণসভার শুরুতে মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত কমরেড নিজাম উদ্দিন-এর স্মৃতিস্তম্ভে স্মৃতিরক্ষা পরিষদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, মাদারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিবার ও বিভিন্ন সংগঠন, ব্যাক্তি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরি-এর সভাপতিত্বে এবং পাঁজিয়া ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য আব্দুল গফ্ফার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভবদহ পানি নিষ্কাশন কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড গাজী আব্দুল হামিদ।প্রধান অতিথি কমরেড নিজাম উদ্দীন স্বরণে স্মৃতিচারণ করে বলেন, এই মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান এবং নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক ছিলেন। তিনি ভালো মানুষের মধ্যে তথা গুণী জনদের একজন। তার সবকটি গুণকে কাজে লাগাতে পারলেই জাতি, সংগঠন, সংস্কৃতি শিক্ষা ও সমাজ গড়া সম্ভব। আমরা তার অনুস্বরণ করতে পারি তবেইনা কমরেড নিজাম উদ্দীন-কে নিয়ে আলোচনা সার্থক হবে।বিশেষ অতিথি ছিলেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও যশোর জেলা সম্পাদক তসলিমুর রহমান, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক ও পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার, কেশবপুর নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিকী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সদস্য শওকত হোসেন, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, কৃষক নেতা ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য কমরেড মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, কেশবপুর খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, মাদারডাঙ্গাা সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার মণ্ডল, সমাজ কর্মী মাজহারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কমরেড নিজাম উদ্দীন-এর স্ত্রী রহিমা বেগম, নাতনী উম্মে শায়িরা তাহসীন ও পরিবারের সদস্যবৃন্দ, নিজ হাতে গড়া মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ও বিভিন্ন এলাকার নিজাম ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিন ইং- ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সেই থেকে প্রতিবছর ওই তারিখে জাঁকজমকভাবে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা রেজাউল ইসলাম

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT