খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন

তুলনা আল হারুন আর নেই

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ এবং জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন প্রয়াত হয়েছেন। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুলনা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয় বলে জানা গেছে। আগে তার অস্ত্রোপচার হয়েছে এবং তারপর সুস্থও ছিলেন। তবে সম্প্রতি শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার সময় গত রাতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে ফেরানো সম্ভব হয়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর সড়কে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং, অভিনয় এবং টেলিভিশন উপস্থাপনায় নিজের প্রতिभার স্বাক্ষর রেখেছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি শোবিজ অঙ্গনে পরিচিত ও প্রশংসিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং ইতিবাচক মনোভাবের জন্য তাকে চেনা হত।

তুলনার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।

October 24, 2026
জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT