খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অক্টোবরে ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

অক্টোবরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকার বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি মাসে (অক্টোবর) দেশে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ১ শতাংশ।

রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশ ব্যাংকের তথ্য জানিয়েয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মাসিক হিসাবে, ২০২৫ সালের অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২৮৭ কোটি ৪০ লাখ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক মাসে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৩১ কোটি ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চার মাসে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মাসিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। আগস্টে এসেছে ২৯৬ কোটি ৭৫ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬২ লাখ ডলার। অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ তিন দিনে দেশে ২১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল। ওই অর্থবছরে প্রবাসীরা মোট প্রায় ৩৫৫৯ কোটি ডলার পাঠিয়েছিলেন। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৩০৩৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

November 2, 2026
অক্টোবরে ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT