খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির জেলার আলিয়াগা এলাকায় একটি বড় ইস্পাত কারখানার বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। নিহত ও আহত সকলই কারখানার শ্রমিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হাবাস ডেমির সেলিক কারখানাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানাতে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, কারখানার একটি পুরনো বয়লারের পরিবর্তে নতুন বয়লার স্থাপনের কাজ চলছিল। এ সময় বয়লার বহনকারী একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে। ক্রেনের অংশ ও মালামাল নিচে থাকা একটি চুল্লিতে পড়ায় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ করা হচ্ছে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকা কাঁপিয়ে ওঠে এবং প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, গুরুতর আহতদের মধ্যে আরও একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা ১৭ হয়ে দাঁড়ায়।

কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান হাবাস হোল্ডিং একটি বিবৃতিতে বলেছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে দুর্ঘটনা ঘটেছে। গভর্নর সুলেইমান এলবান আরও জানান, বিস্ফোরণে ধসে পড়া ধ্বংসাবশেষের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রাষ্ট্রপতি এরদোয়ান সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান। বিবিসির তুর্কি সার্ভিস স্থানীয় সংবাদমাধ্যমের হवाले জানিয়েছে, এই ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরে বড় উদ্বেগের বিষয়। দেশের স্বাধীন সংগঠন তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে আসছে।

November 10, 2026
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT