
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপট ঘিরে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
