খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৪৬ বছর পর নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় স্বজনদের খুঁজে রাজিব-সেলিনা

৪৬ বছর পর নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় স্বজনদের খুঁজে রাজিব-সেলিনা
১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে পাঠানো হয়েছিল রাজিব উদ্দিনকে। সেখানেই লালিত-পালিত হয়ে বেড়ে ওঠে সে। বর্তমানে ৪৯ বছর বয়সে এসে রাজিব খুঁজছেন তার বাংলাদেশের শিকড়কে। গত ছয় বছর ধরে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন তার আসল বাবা-মাকে।
সর্বশেষ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারের কার্যালয়ে এসে খোঁজ নেন তার পাসপোর্টে উল্লিখিত পেয়ারা কান্দি গ্রাম সম্পর্কে। তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনও দেখা যাচ্ছে সেটি কুমিল্লা জেলার, আবার কখনও দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি গ্রাম। পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদার নাম রহিম উদ্দিন। জটিলতা তৈরি হয়েছে রাজিবের ঠিকানায় যে গ্রামের নাম দেওয়া হয়েছে- সে অঞ্চলটি কোনো এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়।
অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে- বেবী হোমস্-ঢাকা, বাংলাদেশ। শুধু রাজিব নয়, তার বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছেন তার বাবা-মায়ের খোঁজে। রাজিব বিগত ছয় দফা বাংলাদেশে এসে খুঁজেছেন তার বাবা-মাকে। রাজিব পেশায় একজন সমাজকর্মী। রাজিব উদ্দিন বলেন, “আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও আমি সেখানে বিদেশি। আমি বাংলাদেশে এসেছি- আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে- যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই আমি আসলে কার মতো হয়েছি- বাবার নাকি মায়ের মতো।” রাজিব উদ্দিন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করেন। সেখানে তার পাসপোর্টের ঠিকানা দিয়ে সাহায্য চাওয়া হয়- কোথায় আসলেই ওই জায়গাটি।
এ সময় রাজিব উদ্দিন বলেন, “এর আগেও আমি এক গ্রামে গিয়ে যখন খোঁজ করেছি একজন জানান- সে আমার বাবা। কিন্তু পরে ডিএনএ টেস্ট করে বুঝতে পারি- আমার সঙ্গে মিলছে না।” রাজিবের সঙ্গে নেদারল্যান্ডস থেকে গত তিন দফায় বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছেন সেলিনা গোমেজের ঠিকানা কক্সবাজার দেওয়া- সেখানে গিয়েও খুঁজে এসেছেন তাদের। এখন তার বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন সেলিনা। পেশায় সেলিনা একজন গায়িকা। সেলিনা বলেন, “আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে লালনপালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই- আমার আসল বাবা-মা কে? আমি বা রাজিব যেই খুঁজে পাই না কেন- এটা হবে আমাদের সার্থকতা।” রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে সঙ্গ দিচ্ছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. ওমর।
ওমর জানান, “সেলিনা আর রাজিব তাদের ঠিকানা অনুযায়ী খোঁজাখুঁজি করছেন। আমরা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তারা তাদের বাবা-মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে।” কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, “আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। সে ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। যদি সেই ঠিকানায় রাজীব উদ্দিনের বাবার ঠিকানা হয়ে থাকে, তাহলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে পারবে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করবে।”

November 13, 2026
৪৬ বছর পর নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় স্বজনদের খুঁজে রাজিব-সেলিনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT