
শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলা পরিষদের সিইও দীপঙ্কর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার আলোচনায় জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
