খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬: ২২ সাংবাদিক পেলেন স্বীকৃতি

দেশের সাংবাদিকদের কাজের স্বীকৃতিতে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে। এবার পত্রিকা-অনলাইন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে মোট ২২ জন সাংবাদিক বিজয়ীর পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে তৃতীয়বারের মতো এই আয়োজন করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এ ছাড়া নগদ পরিচালনা বোর্ডের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক, নীতিনির্ধারক ও বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত এক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন থেকে সেরা ২২টি প্রতিবেদন নির্বাচন করেছে ১০ সদস্যের জুরিবোর্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের “অনেস্ট ব্রোকার” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা মানুষের কাছে সত্য তুলে ধরেন এবং তাঁদের গঠনমূলক ও স্বাধীন মতামত নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ডিআরইউ ও নগদকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এমন স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে ভূমিকা রাখবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, কোনো সরকারি সহায়তা ছাড়াই নগদ বর্তমানে প্রায় দুই কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডিআরইউর সঙ্গে কাজ করার পাশাপাশি সোশ্যাল সেফটিনেটের আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগেও নগদ পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

প্রিন্ট ও অনলাইন পত্রিকা ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)।

টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।

অনুষ্ঠানে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং জুরিবোর্ডের চেয়ারম্যান দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর আগে ২০২১ ও ২০২৫ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত ছিল নগদ।

November 25, 2026
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT