
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ অবরোধের চেষ্টা হয়। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। মহাসড়ক অবরোধের চেষ্টা ঠেকাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কোনাবাড়ি এলাকায় বেশ কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
