খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চলে গেলেন বিরল মেধাবী আলেম আল্লামা হাফেজ আহমদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক  : জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম হজরতুল আল্লাম হাফেজ মুফতি আহমদুল্লাহ  (রহ.) গতকাল সকাল ৬টা ৫৫ মিনিট ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গত রাত ৯ টায় জামিয়া প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। ফকিহুদ্দিন আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ (রহ.) ১৪ রবিউস সানি ১৩৬১ হিজরি মোতাবেক ১২ মে ১৯৪১ ইংরেজি, সোমবার চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত নাইখাইন গ্রামের মুন্সি বাড়ির সম্ভ্রান্ত পরিবারে মাওলানা ঈসা (রহ.)-এর ঔরসে জন্মগ্রহণ করেন। তার নানা মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আহমদ হাসান (রহ.)। তিনি ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রতিষ্ঠিতা।১০ বছর বয়সে তিনি জামিয়া আরবিয়া জিরিতে হেফজ সমাপ্ত করেন। তখন থেকেই তিনি ‘হাফেজ সাহেব’ নামে পরিচিত। এরপর যথানিয়মে প্রাথমিক থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত তিনি ওই মাদরাসায় পড়াশোনা সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি সর্বদা প্রথম স্থান অধিকার করতেন।১৩৮৩ হিজরিতে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তান গমন করেন। ১৩৮৪ হিজরিতে লাহোরের বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া লাহোর-এ ভর্তি হন এবং পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তার উস্তাদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাওলানা ইদ্রিস কান্ধলভি (রহ.), মাওলানা রাসুল খান (রহ.), মাওলানা জামিল আহমদ থানভি (রহ.), মাওলানা আবদুর রহমান আম্রছড়ি (রহ.) প্রমুখ যুগশ্রেষ্ঠ বিখ্যাত ব্যক্তিবর্গ।পরে তিনি পাকিস্তানের মুলতান শহরের সুপ্রসিদ্ধ খায়রুল মাদারিসে ভর্তি হন। সেখানে যুগবিখ্যাত আলেম উস্তাজুল মাকুলাত আল্লামা মুহাম্মদ শরীফ কাশ্মীরি (রহ.)-এর তত্ত্বাবধানে ফুনুনাতে আলিয়া বিভাগে অধ্যয়ন করেন এবং এখানেও প্রথম স্থান অর্জন করেন। তার বিরল মেধার কারণে উস্তাদরা তাকে উপাধি দেন—বাঙ্গাল কা খরকে আদত বা বাংলার বিরল মেধাবী।মাদরাসা কর্তৃপক্ষ তার কৃতিত্বে মুগ্ধ হয়ে বার্ষিক মাহফিলে বিশেষ পুরস্কার ও ইলমি দর্শনের বিশেষ দস্তার (পাগড়ি) প্রদান করেন। এরপর তিনি আবারও জ্ঞান আহরণের জন্য দারুল উলুম করাচিতে যান।১৩৮৭ হিজরিতে দারুল উলুম করাচির ফতোয়া বিভাগে (ইসলামী আইন ও গবেষণা বিভাগ) মুফতিয়ে আজম আল্লামা মুফতি শফি (রহ.)-এর তত্ত্বাবধানে ভর্তি হন। ইফতা সমাপ্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের ইতি ঘটে।১৩৮৮ হিজরির শাওয়াল মাসে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া জিরিতে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সুদীর্ঘ ২৩ বছর দরসে নেজামির প্রায় প্রত্যেক বিষয়ে কৃতিত্বের সাথে শিক্ষাদান করেন। শেষের দিকে তিনি শায়খুল হাদিস পদে উন্নীত হন।১৪১১ হিজরির জিলকদ মাসে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক শায়খুল আরব ওয়াল আজম শাহ ইউনুস (রহ.)-এর অনুরোধে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় মুহাদ্দিস ও মুফতি হিসেবে নিযুক্ত হন। সেই থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি এই খেদমতে নিয়োজিত ছিলেন। জিমিয়া পটিয়ায় তিনি শায়খুল হাদিস, সদরুল মুদাররিসিন, সদরে মুহতামিম, প্রধান মুফতি, ইত্তিহাদুল মাদারিসের সভাপতিসহ বহু সর্বোচ্চপদ অলংকৃত করেন। জামিয়া পটিয়াতেই তার কাছ থেকে বুখারি শরিফের পাঠ গ্রহণকারী নিয়মিত ছাত্রের সংখ্যা ২০ হাজারের ঊর্ধ্বে। এখানে তিনি নিরবচ্ছিন্ন ভাবে ৩৬ বছর বুখারি শরিফসহ হাদিসের অন্যান্য কিতাবের পাঠ দান করেন। তার কাছ থেকে হাদিসের সনদ প্রাপ্ত হয়ে দেশ-বিদেশে হাদিসের মসনদ অলংকৃত করছেন অসংখ্য আলেম।শিক্ষাদান, ওয়াজ ও নসিহতের ব্যস্ততার কারণে বেশি সময় লেখালেখিতে ব্যয় করতে না পারলেও তিনি একগুচ্ছ অমূল্য পুস্তক রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:১. সহিহ বুখারি শরিফ ‘ক্বালা বাজুন্নাস’-এর ব্যাখ্যা ও হানাফিদের পক্ষ থেকে যুক্তিসঙ্গত উত্তর।২. মাশায়েখে চাটগাম (উর্দু ও বাংলা) বর্তমানে বাংলায় মুদ্রিত ও প্রচারিত।৩. তাজকেরাতুন নূর।৪. তাসকিনুল খাওয়াতির ফি শরহিল আশবাহ ওয়ান্নাযায়ির।৫. ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজার।

September 15, 2025
চলে গেলেন বিরল মেধাবী আলেম আল্লামা হাফেজ আহমদুল্লাহ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT