খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে গরুর দুধে পানি, জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে, জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) কে তিন লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর-২৫) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের সন্তোষ ঘোষ এর ছেলে জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও রবিন ঘোষ এর ছেলে সজীব ঘোষ (২৮) নিজ এলাকায় দীর্ঘদিন ধরে গরুর দুধে পানি, জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ করে আদায় এবং ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

September 16, 2025
কেশবপুরে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT