খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ির সামনে বি’স্ফো’রণ 

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়ির সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ বিস্ফোরণ ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়িতে অবস্থান করছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। তারা অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, দীর্ঘদিন স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন আবু হোসেন বাবু।

September 16, 2025
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ির সামনে বি’স্ফো’রণ 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT