খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুবিতে এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সুমাইয়া খাতুন খুলনা সময়ের খবরের ডেক্স : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন (ক্লাস্টার-১)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনকে সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তথ্য-প্রমাণভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একাডেমিক মান বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে।রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন এর প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার-১ এর আওতাধীন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।আলোচনায় অংশগ্রহণকারীদের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া, প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

September 17, 2025
খুবিতে এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT